নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শাহমখদুম থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার : গ্রেপ্তার ১

জুন ২২, ২০২৫ ২:০৯ 👁️ ৪৩ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।

আরও পড়ুনঃ  গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামি মোসা: খালেদা বেগম (৪০)। সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো: জীবন রাইহান সেলিমের স্ত্রী।

ঘটনার বিবরণ অনুযায়ী শনিবার (২১ জুন) সকালে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত নিয়মিত অভিযান পরিচালনা করছিল।

আরও পড়ুনঃ  বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হরিষার ডাইং এলাকায় একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা বিক্রি হচ্ছে। তাৎক্ষণিকভাবে এসআই মো: আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে সকাল পৌনে ৭টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

অভিযানের সময় অভিযুক্ত খালেদা বেগম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে বিকাল ৪টায় আবার অভিযান চালিয়ে শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত খালেদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।