নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সতর্ক করলেন পূর্ণিমা

ডিসেম্বর ২৮, ২০২৩ ৬:৪৬ 👁️ ৭৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের বিড়ম্বনার ঘটনা নতুন নয়। প্রায় সময়েই ফেক অ্যাকাউন্ট, কিংবা নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ সৃষ্টি করে একদল কুচক্রী মহল।

আরও পড়ুনঃ  অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

এবার তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নায়িকার ছবি সম্বলিত ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডকল আসছে।

আরও পড়ুনঃ  পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সেই কল ব্যাক করলে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। আর এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন পূর্ণিমা নিজেই।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়ে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে এই নায়িকা লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল।

আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন। আমার একটাই মোবাইল নাম্বার আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসডকল তো দেই না।

আরও পড়ুনঃ  কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

তিনি বলেন, কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে।

সেই কাজ আমি করছি না, সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন।

পূর্ণিমার এই পোস্টের নিচে অনেকেই সতর্ক থাকবেন সে কথা উল্লেখ করছেন। পাশাপাশি কেউ কেউ নায়িকাকে আইনী সহযোগীতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।