নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সন্তুষ্ট নন ‘তানজিদ তামিম’

জানুয়ারি ২২, ২০২৪ ৭:১১ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গত ম্যাচে চট্টগ্রাম হেরেছিল বড় ব্যবধানে। তবে আজ ঠিকই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে তারা। দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা বেশ কিছু তরুণ ক্রিকেটার।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আজকের জয়েও তরুণদের বড় অবদান ছিল। বিশেষ করে তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন।

তামিম আউট হয়েছেন ৪৯ রান করে। তবে অর্ধশতক করতে পারলে আরো ভালো লাগতো বলে জানান তিনি, ‘অবশ্যই হতাশ (ফিফটি না করতে পারা)।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যদি ফিফটি করে ম্যাচটি শেষ করে আসতে পারতাম তাহলে নিজের কাছে আরও বেশি ভালো লাগতো।

আর আমার দল আরও ভালোভাবে জিততে পারতো। চেষ্টা করবো এখানে যে ভুলগুলো করেছি পরবর্তী সময়ে যেন আর না হয়।’

মিরপুরের উইকেট নিয়ে তামিম বলেন, ‘আজকের ম্যাচে আমরা ভালো একটা জয় পেয়েছি, এটা দরকার ছিল আমাদের দলের জন্য।

কারণ, শেষ ম্যাচটা আমরা বাজেভাবে হেরেছি ব্যাটিংয়ের কারণে। তবে আজ সবকিছু ভালো ছিল।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর দিনের বেলায় বল একটু বেশি স্পিন ও গ্রিপ করে। রাতে কুয়াশার কারণে উইকেটটা ভেজা থাকে, এজন্য বল স্কিড করে। সব মিলিয়ে সব উইকেটে আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে।’

‘শেষ ম্যাচে আমরা কিন্তু বাজে ব্যাটিং করেছি, এটা আমাদের দোষ। এটা শুধু উইকেট বা অন্য কোনো কিছুর দোষ নয়।

আমর সবাই চেষ্টা করছি ভালো খেলা উপহার দেওয়ার জন্য। রাতের খেলায় কিন্তু ঠিকই রান হচ্ছে, শুধু দিনের খেলা লো স্কোরিং হচ্ছে।’-আরো যোগ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।