নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সব ভুলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন পূজা চেরী

ডিসেম্বর ১২, ২০২৪ ৪:১০ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিজ্ঞাপন থেকে শুরু, এরপর বড় পর্দা। এবার ওয়েব সিরিজে কাজ করার মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ে পা বাড়ালেন চিত্রনায়িকা পূজা চেরী। সদ্যই নির্মাতা রায়হান রাফীর আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র ট্রেলার প্রকাশ্যে আসে, আর সেখানে কয়েক ঝলক পূজাকে দেখেই আপ্লুত তার অনুরাগীরা।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

ওয়েবসিরিজ ‘ব্ল্যাক মানি’তে মূল চরিত্রে আছেন পূজা চেরী। অবশ্য এই সিরিজের নির্মাতা রায়হান রাফীর সঙ্গে এটিই পূজার প্রথম কাজ নয়। এর আগে রাফীর ‘পোড়া মন টু’ এর নায়িকা ছিলেন পূজা চেরী। এবার নির্মাতার সঙ্গে ওয়েব সিরিজে কাজ করে যেন এক নতুন অভিজ্ঞতা পেলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

সম্প্রতি নতুন কাজ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন পূজা চেরী। সেখানে নতুন এই ওয়েব সিরিজে কাজ প্রসঙ্গে নানান কথা ভাগ করে নেন নায়িকা। জানালেন, ওয়েব সিরিজে কাজের আগ্রহ থাকায় ব্ল্যাক মানিতে কাজ করেছেন তিনি। এছাড়াও সেখানে অনেক গুণী শিল্পীর সান্নিধ্য পাওয়ায় কাজ শেখার সুযোগ হবে, এমনটিও মনে করেন পূজা চেরী।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

পূজার কথায়, ‘ওয়েব সিরিজ করার আগ্রহ থেকে এটির কাজ করা, এছাড়াও এটা আমার প্রথম সিরিজ। অনেক গুণী সব অভিনয়শিল্পী আছেন, শেখার লোভ থেকে কাজটি করা। শিখেছিও।’

তবে অনেকদিন ধরে পূজার তরফ থেকে নতুন কোনো ছবির খবর নেই। সে প্রসঙ্গে নায়িকা বলেন, ‘শিগগিরই নতুন ছবির খবর জানিয়ে দেওয়া হবে। এর আগে আমি কী করেছি না করেছি, ওগুলো সব ভুলে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার চিন্তাভাবনা করছি; নতুনভাবে পূজা ফিরে আসুক, সেটাই চাচ্ছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।