নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সিগারেটের মূল্যবৃদ্ধি নিয়ে বাগ্‌বিতণ্ডা: ক্রেতার মাথা ফাটালেন মুদি ব্যবসায়ী

জুন ৪, ২০২৫ ৪:৪৩ 👁️ ৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে সিগারেটের মূল্যবৃদ্ধি নিয়ে বাগ্‌বিতণ্ডায় ক্রেতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার দেবীপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত রনি ইসলামকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

রনি ইসলাম বলেন, ‘সকালে দুটি সিগারেট কিনে নেওয়ার পর দোকানদার জহুরুল ইসলামকে ২০ টাকা দিই। এ সময় তিনি টাকা ফেরত দিয়ে বলেন পিসপ্রতি আরও দুই টাকা বেশি দিতে হবে। কোনো ঘোষণা ছাড়া আমি হঠাৎ তাঁকে সিগারেটের দাম বেশি দিতে না চাইলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানদার জহুরুল বাঁশের লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করেন।’

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

রনি বলেন, ‘১০ টাকা পিস সিগারেট কিনে খাই। হঠাৎ এই দোকানদার দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। পাশের দোকানগুলোতে অনেকেই আগের দামে বিক্রি করছেন।’

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

জানতে চাইলে মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, ‘শুধু আমি না, এখন সব দোকানেই সিগারেটের দাম বেশি নিচ্ছে। তার সঙ্গে তেমন কিছু হয়নি। ধাক্কা লেগে সে পড়ে যায়।’

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘এমন ঘটনার অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।