নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সিরাজগঞ্জে দেয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

মার্চ ১৫, ২০২৫ ৬:৪৫ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদনগড় ব্যাপারীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

জানা গেছে, সকালে ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিল ৫ শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে শ্রমিকরা দেয়ালের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে নেন। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মেডিনোভা হাসপাতালে আরেক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, ছয়-সাত ফুট উঁচু একটি দেয়াল ধসে পাঁচ শ্রমিক চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।