নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্বামীকে আনুশকার ভালোবাসার বার্তায় ফোড়ন কাটলেন সাবেক প্রেমিক

নভেম্বর ৭, ২০২৩ ১০:২৬ 👁️ ৮৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ৫ নভেম্বর ৩৫ বছরে পা দিলেন বিরাট কোহলি। সেদিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে নেমে ৪৯তম শতরান করেন ক্রিকেট তারকা। যদিও বিরাটের এ সাফল্য দেখতে পারেননি আনুশকা। কারণ গুঞ্জন রয়েছে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা তিনি। তবে দূরে থাকলেও ভালোবাসা দেখাতে খামতি রাখেননি তিনি। এবার আচমকা স্বামী-স্ত্রীর মাঝে ঢুকে ফোড়ন কাটলেন আনুশকার সাবেক প্রেমিক রণবীর সিংহ।
সমাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী। আনুশকা লিখেছেন, তুমি জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। কোনো না কোনোভাবে নিজের গর্বের টুপিতে পালক যোগ করে চলেছ। আমি তোমাকে এই জীবনে এবং তারপরও সীমাহীনভাবে ভালোবাসি। যে কোনোভাবে, যে কোনো অবস্থায় সব কিছুর থেকে বেশি ভালোবাসি।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

আনুশকার এ ভালোবাসায় ভরা বার্তার নিচে হৃদয় ও ফুলের ইমোজি দেন রণবীর। তবে এখানেই শেষ নয়, বিরাট কোহলি শতরান করতেই তার ছবি দিয়ে নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে লেখেন- আজকের পার্টি চিকুর (বিরাটের ডাক নাম) তরফে।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

বলিউডে রণবীর সিংহের প্রথম ছবির নায়িকা ছিলেন আনুশকা শর্মা। যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় জুটি ছিলেন রণবীর ও আনুশকা। তারপর ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ সিনেমায়ও তাদের রসায়ন নজর কেড়েছিল দর্শক ও অনুরাগীদের।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

স্রেফ পর্দাতেই নয়, ক্যামেরার নেপথ্যেও জমে উঠেছিল তাদের প্রেম, তবে সেই সম্পর্ক টেকেনি। একটা লম্বা সময় একা থাকার পর বিরাট কোহলির সঙ্গে ঘর বাঁধেন আনুশকা।

অন্যদিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সংসার পাতেন তিনি। যদিও আনুশকা বা রণবীর কেউ-ই দুজনের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কখনো। তবু এসব কথা কি চাপা রাখা যায়? তবে বর্তমানে যে যার জীবনসঙ্গী নিয়ে খুশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।