নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হাদীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল

ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:৫৮ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী জিরো পয়েন্টে এনসিপির রাজশাহী মহানগরের নেতৃবৃন্দের অংশগ্রহনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে, “আমরা সবাই হাদী হবো, বুক চেতিয়ে লড়ে যাবো”, ইনকিলাব জিন্দাবাদ সহ বিভিনৃন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

মিছিলটি নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে মনিচত্বর ঘুরে নগর এনসিপির কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কার্যক্রমটি শেষ হয়।

সংক্ষিপ্ত পথসভায় নগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি পক্ষ যড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এনসিপি সকল যড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে কাজ করে যাবো৷

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদীর উপর হামলাকারীদের চিন্তিত করে আইনগতব্যবস্থা নিতে হবে৷

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সংগঠনরটির রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান বলেন, দেশে ভারতীয় ‘র’ এর যড়যন্ত্র চলছে এবং নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এছাড়া জুলাই যোদ্ধাদের টার্গেটের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা চলছে৷ আমরা এই যড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত সাথে সাথে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো তৎপর হওয়ার তাগিদ দেন তারা।

মশাল মিছিল ও পথসভার মাধ্যমে “হাদীর উপর হামকারীদের দ্রুত বিচারের দাবী করা হয়’’।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।