নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হাসনাত আব্দুল্লাহ খুব সোজাসাপ্টা, সারজিস মৃদুভাষী : আসিফ

অক্টোবর ২৮, ২০২৪ ৮:৪৪ 👁️ ৫১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম দেখা করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে।

আরও পড়ুনঃ  শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু

সোমবার হাসনাত ও সারজিসের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।

যেখানে তিনি লিখেছেন, জেনজি’র পক্ষ থেকে জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন‍্যবাদ জানাতে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট।

আরও পড়ুনঃ  জীবনসঙ্গীর মধ্যে যে গুণ চান সাই পল্লবী

এরপর হাসনাতকে সোজাসাপ্টা ও সারজিসকে মৃদূভাষী সম্বোধন করে আসিফ বলেন, ‘বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সারজিস আলম মৃদূভাষী। আমিও তাদেরকে আমাদের Z-Force এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’

আরও পড়ুনঃ  শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

সবশেষ আসিফ বলেন, ‘৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দূঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। Z-Force এর নভেম্বর বিপ্লব আর Gen-Z এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।’

প্রসঙ্গত, জুলাইয়ে ছাত্র আন্দোলনে সরব ছিলেন আফিস আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নেমেছিলেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।