নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

ডিসেম্বর ৩, ২০২৫ ১০:৩৮ 👁️ ৫১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্তৃক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, (পিজি হাসপাতাল), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ণ ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আই পি এইচ), রোগততব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ঢাকা রেলওয়ে জেনারেল হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল সহ সারাদেশের সকল স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে অদ্য ৩ ডিসেম্বর বুধবার সকাল ৮ থেকে সকাল ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালিত হচ্ছে বলে মহাসচিব মো: রিপন শিকদার ও মো: বিপ্লবুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

উল্লেখ্য দেশের সকল পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা ঐক্যবদ্ধ হয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গত ৩০ শে নভেম্বর সকাল ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে। বারবার আবেদন নিবেদন করে ১০ম গ্রেড প্রাপ্তির সকল শর্ত পূরণ করলেও কর্তৃপক্ষের উদাসীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে দাবীটি উপেক্ষিত রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

বর্তমানে ১০ম গ্রেডের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স.ও.ব্য -১০ শাখায় প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘদিন যাবত দাবিটি বাস্তবায়ন না হওয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মাঝে হতাশা বিরাজ করছে। যার পরিপ্রেক্ষিতে দেশের সকল পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ৩ই ডিসেম্বর বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করছে কর্মবর্তী চালাকালীন সময়ে স্বাস্থ্য সেবা সাময়িকভাবে বিঘ্নিত হবে বিধায় দুঃখ প্রকাশ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবী আদায়ের নেতারা।

আরও পড়ুনঃ  বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।