নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৩০ মিনিটে পুড়ে ছাই হলো ৫০ বিঘা পানের বরজ, ক্ষতি ৩ কোটি

মে ১১, ২০২৪ ৬:৪২ 👁️ ৫১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে বাগডোব ও কুমারখালি গ্রামের প্রায় ৫০ বিঘা জমিতে তৈরি পানের বরজ (পানের ক্ষেত) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ মে) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাঁশ ও পাটখড়ির তৈরি এই বৃহৎ পানের বরজ মাত্র ৩০ মিনিটে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এতে ৩৮ জন কৃষকের আনুমানিক ৩ কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত পান চাষি হাবিবুর রহমান জানান, পানের বরজের পেছনে পশ্চিম দিকে নিজাম আলীর সীম ক্ষেতে সীমের গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করতে গিয়ে অসাবধানবশতঃ পাশের পানের বরজে আগুন লেগে যায়। প্রচন্ড তাপদহ ও এর সাথে হালকা বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

কৃষক জামাত আলী বলেন, পানের বরজে আগুন দেখে দৌড়ে আমি সহ আরও ২০/২৫ জন কৃষক ছুটে আসি। কিন্তু দীর্ঘদিনের খরা ও প্রচন্ড তাপদহের কারণে পানি শুকিয়ে গেছে। আশেপাশের কোন খাল বা নদী এমনকি টিউবওয়েল থেকেও পানি পাওয়া যায়নি। আগুন এতো দ্রুত ছড়িয়েছে যে মাত্র ৩০ মিনিটেই সব পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী জানান, আগুন লাগার পর বনপাড়া ফায়ার সার্ভিসকে জানানোর পর দুইটি ইউনিট এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ৫০ বিঘার পান পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা জানান, ক্ষতিগ্রস্ত পান চাষিদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা হাতে পেলে কৃষি অফিস সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।