নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৪১টি তাজা ককটেল উদ্ধার

ডিসেম্বর ৩০, ২০২৩ ৬:০০ 👁️ ৮১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পরিত্যক্ত একটি বাড়ি থেকে ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গায় গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে একটি আমবাগানে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এদিন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাজশাহী র‍্যাব ৫-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

মুনিম ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তার ধারাবহিকতায়, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প নাশকতা কর্মকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দমনে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ভাঙা ঘরের মধ্যে বালতিতে মজুত করা ৪১টি ককটেল উদ্ধার করে।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেই লক্ষ্যে র‍্যাব কাজ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম, কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনের অফিস, ডিসি অফিস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের টেনিস গ্রাউন্ড সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করছিল দুর্বৃত্তরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।