নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

জুন ১৯, ২০২৫ ২:৫৩ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল ৫০০ রানের। কিন্তু গতকাল বিকেলের ব্যাটিং ধসটা পূর্ণতা পেল সকালের তৃতীয় ওভারে এসেই। নাহিদ রানাকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাংলাদেশ তৃতীয় দিনের সকালে যোগ করলো মোটে ১১ রান। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে শূন্য রান করা নাহিদ রানা। এর মধ্য দিয়ে শেষ উইকেটটি হারিয়ে দলীয় ৪৯৫ রানেই শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংস। আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ রানে।

আরও পড়ুনঃ  রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

গলে বাংলাদেশের শুরু আর শেষ কোনোটাই ঠিক মনমতো হয়নি ভক্তদের জন্য। আগে ব্যাট করে প্রথমদিনে মাত্র ৪৫ রান তুলতেই টপঅর্ডারের ৩ ব্যাটারকে হারায় টাইগাররা। পরের দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের ২৬৪ রানের জুটিটাই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে প্রথম দিনের শেষে।

দ্বিতীয় দিনের সকালে ব্যক্তিগত ১৪৮ রানে শান্ত আউট হলেও পথ হারায়নি বাংলাদেশ। মুশফিকুর রহিম তুলে নেন ক্যারিয়ারের ৭ম ড্যাডি সেঞ্চুরি। ১৫০ পেরুনোর পরে খুব একটা এগুনো হয়নি তার। ব্যক্তিগত ১৬৩ রানে সাজঘরের পথে ফিরতে হয় তাকে। হতাশ হয়েছেন লিটন কুমার দাসও। ৫ম উইকেটে মুশফিকের সঙ্গে ১৪৯ রানের জুটির পরেই ব্যক্তিগত ৯০ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

মুশফিকের উইকেট থেকেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। যার রেশ ছিল তৃতীয় দিনের সকাল পর্যন্ত। ২৬ রান তুললতেই শেষ ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ৪ উইকেট আসিথা ফার্নান্দোর। ৩টি করে উইকেট মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।