নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ডা: অর্ণা জামানকে সংবর্ধনা প্রদান রাবি ছাত্রলীগ

জুলাই ২৯, ২০২৩ ১০:৩১ 👁️ ১৯২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের ধারাবাহিক সংবর্ধনায় ভূষিত হচ্ছেন সদ্য নির্বাচিত বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য এবং যুব-মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। এবারে কেন্দ্রীয় আ’লীগ ও যুবমহিলালীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় গনসংবর্ধনা প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ।

আরও পড়ুনঃ  নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার টি.এস.সি.সি অডিটোরিয়ামে ছাত্রলীগ কর্তৃক এই গনসংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য এবং যুব-মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণাকে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনুসহ বিভিন্ন হলে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় থানা এবং ওর্য়াড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ডা: আনিকা ফারিহা জামান অর্ণার হাতে সন্মাননা স্মারক তুলে দেন। এরপর প্রধান অতিথির বক্তব্য ডা: অর্ণা জামান বলেন, ‘বর্তমানে নারী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আমাকে কেন্দ্রীয় আ’লীগ ও যুব-মহিলা লীগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সেহেতু নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোই হবে আমার মূল লক্ষ্য।’ আর আজকে আমাকে সংবর্ধনা প্রদান করা ও এতো সুন্দর একটি আয়োজন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে জামাত-বিএনপির কিছু সক্রিয় সদস্য রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পায়তারা শুরু করেছে। তবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। এদেশে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে পারবে না।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

প্রসঙ্গত, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার পৈতৃ ও রাজশাহী সিটি মেয়র এবং আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের জ্যৈষ্ঠ কন্যা ডা: আনিকা ফারিহা জামান অর্না।

ডা: অর্না জামান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, এরপর মূল দল আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। তিনি, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।