নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:২৮ 👁️ ৪৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুনঃ  সমবায় প্রশিক্ষণে ‎হাজিরা খাতায় মৃত ব্যক্তি, তদন্তের আশ্বাস জেলা কর্মকর্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার ১৪ ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে দশটায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় খানপুর হঠাৎপাড়া নামক এলাকায় মাঠের মধ্যে সরিষা ক্ষেতের ভিতরে একটি প্লাষ্টিকের বস্তা দেখতে পায়। বস্তাটি সন্দেহ জনক মনে হলে বিজিবি’র আভিযানিক দল বস্তাটি খোলার পর তার মধ্য হতে ভারতীয় ১৬ বোতল মদ (মালিকবিহীন) জব্দ করে।

আরও পড়ুনঃ  নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কোন চোরাকারবারী বস্তাটির নিকট না আসায় জব্দকৃত মাদকদ্রব্য নিয়ে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত স্থান হতে প্রত্যাগমন করে এবং জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।