নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির মরদেহ

ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:৪৪ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদীর মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৪৮ মিনিটে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ইএ-৫৮৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে মরদেহটি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয় এবং রাতভর সেখানে রাখা হবে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২:০৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে হাদির অনুসারীরা ভিড় করেন। তবে মরদেহ আনার সময় বিমানবন্দরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  ছয় বছরে তিন গুণ সম্পত্তি, সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা

পরিবারের অনুরোধ অনুযায়ী, শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে।

ইনকিলাব মঞ্চ সকল অংশগ্রহণকারীর কাছে অনুরোধ জানিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবাই শৃঙ্খলা বজায় রাখবেন এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া করবেন। এ ছাড়া আন্দোলনে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ বা সহিংসতার সুযোগ পাবে না, সেই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।