নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জানুয়ারি ১৮, ২০২৬ ৫:৫৫ 👁️ ২৬ views
Link Copied!

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ শাহাদাৎ হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

আটককৃত শাহাদাৎ হোসেন ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামের বাসিন্দা। আটকের পরে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

এ সময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।