নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:০২ 👁️ ৬৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলুব্ধ করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর সদর কোম্পানী ও সিপিএসসি কোম্পানীর যৌথ একটি দল।

আরও পড়ুনঃ  বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ ও প্রতারণা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত চক্রটির সদস্যরা। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো।

আরও পড়ুনঃ  জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এসআরবি-৫-এর মেজর কবির বলেন, রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।