নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে টাকা ভাঙিয়ে না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:৪৩ 👁️ ৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : টাকা ভাঙিয়ে না দেওয়ার জেরে আব্দুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে পেট্রল বোমা মেরে তার দোকানটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় নিহত বারীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ডিঙ্গাডোবা বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী ওই এলাকার বদরুল্লাহের ছেলে। বাড়ির সঙ্গে লাগানো তার মুদিখানার দোকান আছে।

আরও পড়ুনঃ  পরনির্ভরশীলতা নয়, আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যার পরে শহরের চন্ডিপুর এলাকার কিছু বখাটে বাকির মোড় এলাকায় মাদকসেবন করতে আসে। তারা টাকা ভাঙাতে বারীর দোকানে গিয়েছিল। বারী জানিয়েছিলেন, টাকা ভাঙতি হবে না। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের হাতাহাতিও হয়। এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র এবং পেট্রল বোমা নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রল বোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এই অবস্থা দেখে বারীসহ তার পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখন বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। এরপর হামলাকারীরা চলে গেলে বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক বারীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহী মেট্রেপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, আব্দুল বারীর ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় তার দাফন করা হয়েছে। এদিন বিকেলে আব্দুল বারীর স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে ২০ জনের মামলা দায়ের করেছেন। এছাড়াও অজ্ঞাত আরও ৩০ জন অজ্ঞাত করা হয়েছে। আসামিতে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।