স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ১ টি বিদেশী পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮:৪০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ২নং ওয়ার্ডের মুক্তারপুর পাইকিংপাড়া বিপ্লবের বালুঘাট কলাবাগানের পূর্ব পাশে ১ টি বিদেশী পিস্তল রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল (৭.৬৫ এমএম), ১ (এক) রাউন্ড গুলি এবং ১ ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

