নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

অক্টোবর ১, ২০২৬ ১০:৫৭ 👁️ ১২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বয়স ৩৯। তার মধ্যে ২৯ বছর ধরেই আছেন অভিনয়ে। কারণ শুরুটা ছোটবেলা থেকেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স চারের দশক ছুঁইছুঁই করলেও রূপ-লাবণ্যে এখনো তিনি যেন পঁচিশের তরুণী।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বুধবার (৩০ সেপ্টেম্বর) তেমন নজরকাড়া রূপেই হাজির হলেন কলকাতায় হইচই-এর অনুষ্ঠানে। লাল গাউনে চেনা শরীরী হিল্লোলে মুগ্ধ করলেন উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের ছবি-ভিডিওতে ভালোলাগা প্রকাশ করছেন নেটিজেনরাও।

আরও পড়ুনঃ  ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

এদিকে হইচইয়ের সে আয়োজন থেকেই মিলল নতুন খবর। ফের ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী। বাংলার জনপ্রিয় রূপকথার গল্পকে পর্দায় তুলে আনেন অয়ন চক্রবর্তী। এ বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমা চরিত্রে চমকে দেন শ্রাবন্তী।

সেই সাফল্যের পর পুনরায় ফিরছেন ‘ঠাকুমা’ শ্রাবন্তী। তবে এবার বদলেছে পরিচালক। এবার সিরিজটি বানাবেন জয়দীপ মুখার্জি। আর ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল। প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও রয়েছেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হন। ফলে এবার আর তাকে দেখা যাবে না। এ নিয়ে দর্শকের মনেও দুঃখবোধ রয়েছে।

আরও পড়ুনঃ  রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

হইচইয়ের অনুষ্ঠানে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার মিলনমেলা দেখে আপ্লুত হন তিনি। প্রত্যাশা করেন, এই কাজের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।