নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

অক্টোবর ১, ২০২৬ ১১:০০ 👁️ ১১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর। আজ সূচি প্রকাশের পর বাংলাদেশের গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যুও জানা গেছে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা একটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর। উইন্ডহোকে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। এর চার দিন পর, ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। একই ভেন্যুতে তিন দিন পর, ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর থশওয়ানে কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

অর্থাৎ বাংলাদেশের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে, আর একটি নামিবিয়ায়। এর মধ্যে টানা দুই ম্যাচ ডারবানে খেলবে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপে আগের আসরগুলোর মতো সরাসরি কোয়ার্টার বা সেমিফাইনাল নেই। গ্রুপ পর্বের দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল উঠবে সুপার সেভেন পর্বে।

সুপার সেভেনে উঠতে পারলে বাংলাদেশকে আরও ছয়টি ম্যাচ খেলতে হবে। এই পর্বের ম্যাচ হবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সুপার সেভেনে উঠলে সূচির নির্ধারিত সিডিং অনুযায়ী কোন দলের বিপক্ষে কখন খেলবে, তা নির্ভর করবে গ্রুপ পর্বের ফল ও কোন দলগুলো পরের পর্বে জায়গা করে নেয় তার ওপর।

আরও পড়ুনঃ  মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।

বাংলাদেশের বিশ্বকাপ সূচি-

৮ অক্টোবর ২০২৭ – ইংল্যান্ড – উইন্ডহোক, নামিবিয়া
১২ অক্টোবর ২০২৭ – নিউজিল্যান্ড – কুগোম্পো সিটি, দক্ষিণ আফ্রিকা
১৬ অক্টোবর ২০২৭ – শ্রীলঙ্কা – ডারবান, দক্ষিণ আফ্রিকা
১৯ অক্টোবর ২০২৭ – দক্ষিণ আফ্রিকা – ডারবান, দক্ষিণ আফ্রিকা
২৩ অক্টোবর ২০২৭ – কোয়ালিফায়ার ‘বি’ – থশওয়ানে, দক্ষিণ আফ্রিকা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।