নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

অক্টোবর ২, ২০২৬ ১০:২৮ 👁️ ১২ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু প্রমুখ।

আরও পড়ুনঃ  নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।