নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

অক্টোবর ২, ২০২৬ ১১:১৫ 👁️ ৪৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শোবিজ অঙ্গনে গ্ল্যামার, আকর্ষণীয় ফ্যাশন আর স্টাইলিশ অবতারে সবসময়ই নেটিজেনদের নজর কাড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পর্দা কিংবা সোশ্যাল মিডিয়া—বেশিরভাগ সময় ফ্যাশনেবল সাজ কিংবা খোলামেলা লুকেই দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ  মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

তবে এর বাইরেও মেকআপহীন লুকে দেখা যায় তাকে। এমন রূপে ফের দেখা মিলল তার; ঝলমলে মেকআপ ছাড়াই তুলে ধরেছেন নিজের একদম স্বাভাবিক রূপ।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

শুক্রবার সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি একদম মেকআপ ছাড়া ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। এতে ফারিয়ার মুখে ভারি কোনো মেকআপের ছোঁয়া দেখা যায়নি। শুধু ঠোঁটে লিপস্টিক, আর চুলটা রেখেছেন খানিকটা এলোমেলো। পরনে স্লিভলেস পোশাক, এমন অবস্থায় ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

কৃত্রিমতার ছোঁয়া ছাড়াই মিষ্টি হাসি ও সতেজ ভাব ফুটিয়ে তুলেছেন ফারিয়া। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বেয়ার ফেস, মেসি হেয়ার’- যার অর্থ, মেকআপহীন মুখ, এলোমেলো চুল।

আরও পড়ুনঃ  রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

ফারিয়ার এমন নো-মেকআপ লুক সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে বেশ আলোচনা দেখা গেছে। অধিকাংশই তার সহজ-সরল ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তাকে মন্তব্যের ঘরে ‘বিউটি কুইন’ আবার কেউ ‘পুতুল নুসরাত’ বলে মন্তব্য করেছেন।

অবশ্য প্রশংসার পাশাপাশি মিশ্র মন্তব্যও করতে দেখা গেছে কিছু নেটিজেনদের। সব মিলিয়ে গ্ল্যামারের খোলস থেকে বেরিয়ে ফারিয়ার এমন সাদামাটা লুক এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।