নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী

অক্টোবর ১১, ২০২৬ ১০:৩০ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামি ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে প্রতিপাদ্য বিষয় “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার আয়োজনে সারামাস ব্যাপী সচেতনমূলক কর্মসূচীর অংশ বিশেষ অদ্য ১১ অক্টোবর, রবিবার বিকেল ৪টায় রাজশাহী নগরীর রেলগেট গোড়হাঙ্গা চত্তরে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, প্রকাশনা সম্পাদক আ্সমানি আক্তার আখি, কার্যনির্বাহী সদস্য সবুজ, শাহীদ, পিন্টু, সদস্য- রাহাত, ইমন, হামিম,সিয়াম,নুর হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে : বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।