নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অক্টোবর ১২, ২০২৬ ১০:০২ 👁️ ১৯ views
Link Copied!

মোহা. আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয়সরকার মন্ত্রীর

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্থানীয় সড়কের সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক এবং প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনসুর হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

সভায় উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব দপ্তরের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর জোর দয়া হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।