নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

অক্টোবর ১৬, ২০২৬ ৬:৫৯ 👁️ ৭৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার সদৃশ পদার্থ, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

আরও পড়ুনঃ  মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা ৩ হাজার মেগাওয়াট, যাচ্ছে কোথায়?

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। এতে সহযোগিতা করে এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ দল।

আরও পড়ুনঃ  এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

এসআরবি জানায়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এসআরবি ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল।

উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।