নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অক্টোবর ১৭, ২০২৬ ৯:০৯ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ১০৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিনহাজ হোসেন মিলন (৩৫)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

আরও পড়ুনঃ  এলপিজির বাজারে সংকট কেন, দাম বাড়ার পেছনে যত কারণ

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) ৭:৫০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন গোছা বাজার হাজি মার্কেটের রং মিস্ত্রি মোঃ মিনহাজ হোসেন মিলন তার রং এর দোকানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

আরও পড়ুনঃ  মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ, আটক নারী

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত দোকানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিনহাজ হোসেন মিলন, পিতা: মোঃ মিজানুর রহমান, সাং: গোছা, থানা: মোহনপুর জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১০৬ গ্রাম হেরোইন এবং ২ টি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পরবর্তীতে আসামী এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।