নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

অক্টোবর ১৭, ২০২৬ ৯:৪৫ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।

আরও পড়ুনঃ  ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

শনিবার তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৮৬টি মন্দিরে এ বছর শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ  ওমানের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া সহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি সম্পাদকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।