নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

অক্টোবর ১৮, ২০২৬ ৯:০৫ 👁️ ১৬ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। এ বছর উপজেলার ২টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে সর্বমোট ৪২টি পূজা মণ্ডপে একযোগে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিদাল হাসানের মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার ঠেকাতে চায় বিভিন্ন দেশ

রোববার মহাসপ্তমীর দিনে উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বর্ণিল আলোকসজ্জা আর ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপ প্রাঙ্গণ।

আরও পড়ুনঃ  কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

উপজেলার পূজামন্ডব গুলো হলো, গোদাগাড়ী পৌরসভা: ৪টি,কাঁকনহাট পৌরসভা: ২টি, মোহনপুর ইউনিয়ন: ৯টি, রিশিকুল ইউনিয়ন: ৬টি,পাকড়ী ইউনিয়ন: ৬টি,মাটিকাটা ইউনিয়ন: ৫টি, দেওপাড়া ইউনিয়ন: ৪টি, গোগ্রাম ইউনিয়ন: ৩টি,বাসুদেবপুর ইউনিয়ন: ২টি, গোদাগাড়ী ইউনিয়ন: ১টি করে শারদীয় দূর্গা উৎসব চলছে।

উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে। মণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইসরাত জাহান বলেন, “শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনন্য সম্প্রীতির উৎসব। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য সব ধরনের প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  কিউআর কোড কীভাবে এলো!!

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা নিরাপত্তা প্রসঙ্গে বলেন, “পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরাও নিয়োজিত রয়েছেন। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি পুলিশের বিশেষ টহল দল নিয়োজিত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা অত্যন্ত সজাগ আছি এবং আশা করছি উৎসবের শেষ দিন পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।