নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

অক্টোবর ১৮, ২০২৬ ৯:৫৮ 👁️ ২০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বাণীতে তিনি রাজশাহী মহানগরীতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

বাণীতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে প্রতিবছর দুর্গোৎসব আমাদের মাঝে ফিরে আসে।

আরও পড়ুনঃ  তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাসিক প্রশাসক বলেন, এবারের দুর্গোৎসবে রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ আনন্দঘন সময়ে শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে আমাদের সম্মিলিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুনঃ  নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

পরিশেষে, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে—এ প্রত্যাশা ব্যক্ত করে সকল সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন রাসিক প্রশাসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।