স্টাফ রিপোর্টার : রবিবার (১৮ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম রাজশাহী নগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় আয়োজক কমিটি ও স্থানীয় প্রতিনিধিরা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

