নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

অক্টোবর ২৪, ২০২৬ ৬:১৮ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আগের চেয়ে সুস্থ বোধ করছেন তিনি।

আরও পড়ুনঃ  ফ্রান্সে দাঙ্গা-লুটপাটের পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন তিনি।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাজমুল হক বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকী রয়েছে। সেগুলো আজ করা হবে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এদিকে, অসুস্থ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্য নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  কিম জং উন কি মারা গেছেন?

এ সময় তারা ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।