নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

অক্টোবর ২৪, ২০২৬ ৭:২১ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার জাল টাকাসহ ৩ জন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ।

আরও পড়ুনঃ  এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২:৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের স্বর্ণকার পট্টি মুকিম মার্কেটের নীচতলার প্রবেশ পথ হতে দক্ষিন দিকে ৩ নং দোকানে কতিপয় কয়েকজন ব্যক্তি জালটাকা নিয়ে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র যৌথ আভিযানিক দল উক্ত দোকানে অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার জাল টাকাসহ ৩ জন জাল টাকা ব্যবসায়ী ১। মোঃ বশির উদ্দিন (৫৬), পিতা-মৃত আজাহার আলী, সাং-পার দিলালপুর, পোঃ কানসার্ট, ২। মোঃ মানিক (৩৮), পিতা-মৃত রজবুল হক, সাং-কলাবাড়ী, পোঃ মোবারকপুর ৩। মোঃ ইউসুফ আলী (৫০), পিতা-মৃত আবুল হোসেন, সাং-চাঁদ শিকারী, পোঃ বিনোদপুর খাসেরহাট, সর্বথানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা পাঁচ লক্ষ তিরানব্বই হাজার জাল টাকা, নগদ অর্থ ২০,৬৪০ টাকা, মোবাইল ফোন ৩ টি, এটিএম কার্ড ২ টি এবং মানিব্যাগ ২ টি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান

পরবর্তীতে আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।