নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ২৪, ২০২৬ ৬:৩৯ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি পুলিশ ও শাহমখদুম থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার মুশরইল (বারো রাস্তার মোড়) গ্রামের মো: আজাদ আলীর ছেলে বর্তমানে রাজপাড়া থানার টুলটুলিপাড়া গ্রামে বসবাসরত মো: মুন্না (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত আসামি মুন্নার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

এছাড়াও শাহমখদুম থানা পুলিশ গত ২২ অক্টোবর বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে দক্ষিণ নওদাপাড়া সিটির হাট হতে ডাবতলা রোড এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার মান্দা থানার এনায়েতপুর (প্রসাদপুর এলাকা) গ্রামের মো: আবুল কালাম আজাদের ছেলে বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামে বসবাসরত জুলফিকার আকসান আকাশ (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।