নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

অক্টোবর ২৫, ২০২৬ ১০:১৩ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী গোলচত্বর এলাকা থেকে ১০০ বোতল এস্কাফসহ ২ জন অবৈধ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, রোববার (২৫ অক্টোবর) রাত্রী ১২:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন শিবগঞ্জ হতে ঢাকাগামী জচ ঝঢ়বপরধষ রোকেয়া পরিবহনে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য এস্কাফ বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল গোদাগাড়ী গোলচত্বর এর মুদি দোকানের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা-নৈয়মুদ্দিন, সাং-হাউসনগর, ২। মোঃ শাকিল (২৫), পিতা-ইমরান আলী, সাংঃ নাতর, উভয়ের থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ দেরকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

এসময় তাদের হেফাজতে থাকা ১০০ বোতল এস্কাফ এবং মোবাইল ফোন-০২ টি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করে। পরবর্তীতে আসামীদের এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।