নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে কাল থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

অক্টোবর ২৭, ২০২৬ ১১:২৯ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বই, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে রাজশাহী কালেক্টরেট মাঠ। আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। নয় দিনের এ আয়োজনে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্রসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থার মোট ৮৯টি স্টল থাকবে। বইয়ের প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিভাগীয় প্রশাসনের এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ বইমেলার আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আর ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় কমিশনার মো. রেজউল আলম সরকার।

মেলায় বাংলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা প্রতিদিন কর্মদিবসে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিন আলোচনা সভা, সেমিনার ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। পাশাপাশি রাজশাহী বিভাগের আট জেলার জেলা শিল্পকলা একাডেমি এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো পরিবেশন করবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের আশা, এ মেলা বই ও পাঠাভ্যাসের প্রসারে ভূমিকা রাখবে। একই সঙ্গে সৃজনশীল প্রকাশনার বিকাশ ঘটবে এবং পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে যোগাযোগ বাড়বে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হবে। সংবাদ সম্মেলনে পিআইডির রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এবং জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।