নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

অক্টোবর ২৭, ২০২৬ ১১:৫৫ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা। গত সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশে নদীর তীরবর্তী ঝোপের কাছে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

মঙ্গলবার (২৭ অক্টোবর) এসআরবি-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। তবে ঘটনাস্থল ও আশপাশে খোঁজাখুঁজি করেও হেরোইনের মালিককে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি। উদ্ধার করা হেরোইন পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

এসআরবি-৫ এর অধিনায় লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক বলেছেন, প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত কোনো ব্যক্তি বা হেরোইনের মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

তিনি আরো জানালেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক, ছিনতাই, অপহরণ, ধর্ষণ এবং ভেজাল পণ্যের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।