নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর ২৮, ২০২৬ ১১:২০ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে জিআইজেডের লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (খওঈঅ) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। শুরুতে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য নগরবাসীর পরামর্শ নিয়ে নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। সে লক্ষ্যে উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং তাঁর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ও জিআইজেড দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করে আসছে। আমি দায়িত্ব গ্রহণের পর রাজশাহী নগরীর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে জিআইজেডকে নতুন প্রকল্প গ্রহণের অনুরোধ জানাই। এরই পরিপ্রেক্ষিতে জিআইজেড তালাইমারী শহীদ মিনার সংলগ্ন এলাকায় ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় উক্ত এলাকাটিকে দৃষ্টিনন্দন ও নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে। এর মাধ্যমে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নাগরিকদের জন্য আরও সুন্দর ও মনোরম পরিবেশ নিশ্চিত হবে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

রাসিক প্রশাসক বলেন, এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালার মাধ্যমে আমরা নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারব, যা নগর উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানো সম্ভব হবে।

কর্মশালায় খওঈঅ প্রকল্পের আরবান ফরেস্ট্রি অ্যান্ড নার্সারি অ্যাডভাইজার পঞ্চানন কুমার ঢালী, প্রজেক্ট কম্পোনেন্ট ম্যানেজার বিপাশা দত্ত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রকল্পের কর্মপরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন আরবান এন্ড রিজিওনাল ডেভেলপমেন্ট এ্যাডভাইজার মোজাফফর মাহমুদ।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কর্মশালায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এি•কিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারী প্রফেসর মোঃ জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ওয়াসা রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সিডিসির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সার্বিক পরিবেশ সংরক্ষণ, পুকুর, জলাধার সংরক্ষণ, পার্ক, খেলার মাঠ উন্নয়ন, সবুজায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।