নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

অক্টোবর ২৮, ২০২৬ ১১:৩৬ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে পৃথক দণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এর মধ্যে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল ও নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন করায় এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকারি রাস্তা। সেখানে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে তাহেরপুর পৌরসভার নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালানো হয়। সেখানে একইভাবে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে আব্দুস সালাম (৬২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

অভিযানে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, এসআই (নিরস্ত্র) এসএম আব্দুল আলিম, এসআই (নিরস্ত্র) রাব্বি ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।