অনলাইন ডেস্ক : বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে এক বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন তিনি। মানচিত্রদেখুন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছর পর্যন্ত বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন শিবা শানু। মানচিত্রদেখুন
এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে ট্রাস্টটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন শাওয়াল খানম।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে শিবা শানু বলেন, ‘আমি এখনো এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানি না। জেনে মন্তব্য করতে পারব।’
অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন শিবা শানু। দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের শিল্পীদের কল্যাণ ও সহায়তায় কাজ করে।

