নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ

অক্টোবর ২৭, ২০২৬ ৯:২৪ 👁️ ৮ views
Link Copied!

সবুজ সরকার, নিয়ামতপুর :  নওগাঁ নিয়ামতপুরে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেপাটের তৈরি স্কুল ব্যাগ, পানির পট ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণপাড়া মুক্তারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি স্কুল ব্যাগ, পানির পট এবং জ্যামিতি বক্স বিতরণ করেন।

আরও পড়ুনঃ  বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মারুফ হোসেন, ইকরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নেশাদ বানু প্রমুখ।

আরও পড়ুনঃ  নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।