নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হলো আরো এক জোড়া ট্রেন- প্রতিদিন যাতায়াত করতে পারবে আরো প্রায় দেড় হাজার যাত্রী

অক্টোবর ৩০, ২০২৬ ১:০৬ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা-কক্সবাজার রুটে আরো এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস-এর রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিত করে এ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত রুটে যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মহানগর এক্সপ্রেসের এই যাত্রার মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে মোট ট্রেনের সংখ্যা হলো ০৩ (তিন) জোড়া।

আরও পড়ুনঃ  বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭.৮৩ কি.মি. দীর্ঘ এ পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে মোট ১২টি স্টেশনে। ঢাকা ও কক্সবাজার প্রান্তিক স্টেশন ছাড়াও এর মধ্যবর্তী বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রামে এ ট্রেনের যাত্রাবিরতি থাকবে। নতুন এ সার্ভিস চালুর ফলে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে রাত ০৮:৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ০৬:০০ টায়। অন্যদিকে কক্সবাজার থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ০৯:০০ টায় এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ০৬:৩০ টায়।

উভয় ক্ষেত্রে যাত্রার মোট রানিং টাইম ধরা হয়েছে ০৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং হবে কক্সবাজার। প্রতি রবিবার থাকবে সাপ্তাহিক বন্ধ। মোট আসন সংখ্যা ৭৩৬ ও ৭০৬টি, পূর্বের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী এর ভাড়া প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ  পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ০২ (দুই) জোড়া ট্রেন চলাচল করছে- পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস। পর্যটন নগরী কক্সবাজারের এই রুটে ট্রেনে চলাচলের জন্য যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম রুটে পরিচালিত ট্রেনেটির রুট বর্ধিত করে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে।

বর্তমান সরকারের আন্তঃনগর রেল সার্ভিস বৃদ্ধি বিষয়ক নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতি রেখে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন স্থানের যাত্রীদের রেলযোগে সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুযোগ বর্ধিত হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।