নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নভেম্বর ১, ২০২৬ ২:০৮ 👁️ ৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

সভায় পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, কার্যনির্বাহী কমিটির পরিচিতি করা হয়। রাজশাহী রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের কমিটি গঠন ও কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ডিসেন্ট্রলাইজড ফান্ড নামে নতুন ব্যাংক হিসাব খোলা ও তহবিল ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। জমি বরাদ্দ, বার্ষিক সাধারণ সভা আয়োজন, রেডক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটি গঠন, সহ শিক্ষা কার্যক্রম, যুব রেড ক্রিসেন্ট শৃঙ্খলা, রেস প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  যুবশক্তির জাগরণে সমৃদ্ধ বাংলাদেশ

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, সদস্য ডাঃ মোঃ ওয়াসীম হোসেন, সদস্য এ্যাডভোকেট জমসেদ আলী, সদস্য সদিদ মোঃ সদরুল্লাহ, সদস্য ডাঃ নাজিব ওয়াদুদ, এ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।