নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

নভেম্বর ২, ২০২৬ ১১:৫৬ 👁️ ৫০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের আরো দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন। দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ। এজন্য নায়েম (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি)কে অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার (২ নভেম্বর) রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থা বদলে যাচ্ছে। এআই-কে সঠিকভাবে ব্যবহার না করা গেলে আমাদের পিছিয়ে পরতে হবে। তাই, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও এআই এর বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেরই এখনো প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। তাদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  টয়লেটযুক্ত গোসলখানায় অজু-গোসল করা যাবে?

এর আগে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের নানা দিক সম্পর্কে খোঁজ নেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটেগরিতে সেরাদের হাতে সম্মাননা তুলে দেন।

এসময় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড.ওয়াসীম মোঃ মেজবাহুল হক -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নায়েম’এর পরিচালক প্রফেসর প্রিম রিজভী।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।