নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ কামারুজ্জামান হেনার নামও

নভেম্বর ৭, ২০২৬ ১:৩৪ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। একই সঙ্গে ‘জয় বাংলা’ নামে থাকা আরও একটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নতুন নাম অনুমোদন করা হয়েছে।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা কোস্টগার্ডকে জানানো হয়।

আরও পড়ুনঃ  আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ নামে। আর ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

আরও পড়ুনঃ  রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য কোস্টগার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে কোস্টগার্ড নতুন নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠায়। প্রস্তাবগুলো অনুমোদনের পর বৃহস্পতিবার চিঠির মাধ্যমে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়।

আরও পড়ুনঃ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাহাজগুলোর নতুন নামকরণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চারটি জাহাজের নতুন নাম যাঁদের নামে রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন।

সুত্র-  ভোরের পাতা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।