নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

নভেম্বর ৭, ২০২৬ ১০:১৪ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদক সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার (৭ নভেম্বর) তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভেঙে পড়ল তিনতলা বাড়ি! মৃত্যু ২ জনের, অনেকে চাপা পড়ার আশঙ্কা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাগমারার সাঁকোয়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে আব্দুর রউফ সরদার ওরফে বাদল। তাঁর বিরুদ্ধে বাগমারার সিনিয়র সহকারী জজ (পারিবারিক) আদালতের সি.আর মামলা নম্বর ২১২/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাটি পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ১৭(৫) ধারায় দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

দানগাছি গ্রামের ফজল উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৬৩)। তাঁর বিরুদ্ধে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর সি.আর মামলা নম্বর ১২৮৯/২৪-এর পরোয়ানা রয়েছে।

কাঠালবাড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি.আর মামলা নম্বর ৫৪৭/২৫-এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোয়ালকান্দি গ্রামের মৃত হাবের সরদারের ছেলে তাহের আলী। তাঁর বিরুদ্ধে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর সি.আর মামলা নম্বর ৬২৫/২৬-এর পরোয়ানা রয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলায় আব্দুল মান্নান (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাগমারার গোঁয়ালপাড়া পূর্বপাড়া গ্রামের আঃ সামাদের ছেলে। তাঁকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন খোশেদ আলী প্রামানিক (৪৮)। তিনি বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রুপাই প্রামানিকের ছেলে। তাঁর বিরুদ্ধে বাগমারা থানায় মামলা রয়েছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পৃথক মামলায় গ্রেপ্তার ছয়জনকে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।