নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

নভেম্বর ৭, ২০২৬ ১০:২১ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমিন (সার্ভেয়ার) সমিতির বিভাগীয় সম্মেলেন-২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার তাজ কমিউনিটি সেন্টার হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

রাজশাহী বিভাগীয় আমিন (সার্ভেয়ার) সমিতি সম্মেলনের আয়োজন করেন। পুঠিয়া উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

আরও পড়ুনঃ  বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রসনজিৎ সাহা।

সম্মেলনে বক্তারা, ডিজিটাল বা আধুনিক ল্যান্ড সার্ভে ব্যবস্থার মাধ্যমে জনসাধারণের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের বিষয়েও গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হয়। সেই সঙ্গে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দেয়া হয়। তারা আরও বলেন, আমিন (সার্ভেয়ার) একটি জনকল্যাণমুখী পেশা। জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসনে আমিন তথা (সার্ভেয়ারদের) ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার ক্ষেত্রে সতাতা, নিরপেক্ষতা ও নিষ্ঠা বজায় রেখে দায়িত্ব পালনের পরামর্শ দেন বক্তারা।

আরও পড়ুনঃ  আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

এসময় বিভাগীয় আমিন সমিতির উপদেষ্টা ও বাঘা উপজেলা আমিন সমিতির সভাপতি মোঃ আবু আবজাল, বাঘা উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিভাগীয় আমিন সমিতির উপদেষ্টা জাবেন মোল্লাসহ রাজশাহী বিভাগের ৮ টি জেলার বিভিন্ন উপজেলার আমিনগণ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় আমিন সমিতির সাধারণত সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। দোয়া পরিচালনা করেন বিভাগীয় আমিন সমিতির সদস্য নূরুল ইসলাম।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।