নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রোয়াংছড়িতে লটারির মাধ্যমে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ

নভেম্বর ৮, ২০২৬ ১১:০৬ 👁️ ৭ views
Link Copied!

উমংনু মারমা (বান্দরবান) :  বান্দরবানের রোয়াংছড়িতে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

রোববার (৮ নভেম্বর) উপজেলার ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিধবা, অসহায়, দরিদ্র ও ভূমিহীন নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়নভিত্তিক পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত কর্মীরা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য রয়েছে প্রকল্পটির।

আরও পড়ুনঃ  টিভিতে আজকের খেলা

রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন এই লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে বলে আমি আশা করি।তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত হবে, অন্যদিকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  মিথিলার পর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আরআরএমইপি কর্মী নিয়োগের ট্রেইনিং অফিসার মাসুদ আলম, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।