নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২

নভেম্বর ৯, ২০২৬ ১০:১২ 👁️ ৬ views
Link Copied!

মনির হোসেন (বেনাপোল) : যশোরে বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিয়ের সাজে ওই কিশোরীকে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দুজনের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে।

আরও পড়ুনঃ  কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ কামারুজ্জামান হেনার নামও

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানা দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু ওরফে মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।পুলিশ জানায়, কিশোরীর বাবা-মা দুজনই অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন।

আরও পড়ুনঃ  যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক

পুলিশের প্রাথমিক ধারণা, বিয়ের আয়োজনের কথা বলে কিশোরীকে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এনে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে তাকে বিয়ের সাজে বসিয়ে রাখা হয়। বিষয়টি পথচারীদের নজরে এলে সন্দেহের সৃষ্টি হয়। পরে রাফেজা ও তরিকুল ঘটনাস্থলে ফিরে এলে স্থানীয়রা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের বক্তব্যে অসংগতি পেয়ে পুলিশকে খবর দেন।যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের র‌্যালি ও আলোচনা 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।